৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

মার্কিন সেনাবাহিনীর দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, শুক্রবার সন্দেহভাজন বেআইনি কার্যকলাপের তথ্য পাওয়ার পর একটি নৌযানকে ধাওয়া করা হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

সাউথকমের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। ঘটনার পর অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব অভিযানে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট বা সন্দেহভাজন বিভিন্ন নৌযানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তবে সর্বশেষ হামলার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top