শ্রীলঙ্কা শেষ ওয়ানডেতে ভারতকে দাঁড়াতেই দিলো না

শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামে লঙ্কানরা। শ্রীলংকা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে ভারতকে ১১০ রানের ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিলো ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান। জবাব দিতে নেমে স্পিনার দুনিথ ভেল্লালাগের ঘূর্ণিজালে আবদ্ধ হয় ভারতীয় ব্যাটররা। ফলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের দল ২৬.১ ওভারে মাত্র ১৩৮ রান তুলতেই অলআউট হয়ে যায়।

এই ম্যাচ হেরে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা দল তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে হারলো। সে সঙ্গে নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্টই হলো ব্যর্থ। টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে হলো চরমভাবে পর্যদুস্ত।

প্রথমে ব্যাট করতে নেমে ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আভিস্কা ফার্নান্দো। ১০২ বলে ৯৬ রান করে আউট হয়ে যান তিনি। ৮২ বল খেলে ৫৯ রান করেন কুশল মেন্ডিস। পাথুম নিশাঙ্কা করেন ৪৫ রান।

জবাব দিতে নেমে শুরুতেই ৬ রান করে আউট হয়ে যান শুভমান গিল। দলীয় রান ছিল তখন ৩৭। রোহিত শর্মা এবং বিরাট কোহলি মিলে আশা জাগিয়েছিলেন। কিন্তু ৫৩ রানের মাথায় ভেঙে যায় তাদের জুটি। ২০ বলে ৩৫ রান করে আউট হন রোহিত শর্মা।

১৮ বলে ২০ রান করে আউট হন বিরাট কোহলি। ১৩ বলে ১৫ রান করেন রায়ান পরাগ। বল হাতেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে ওয়াশিংটন সুন্দর ২৫ বলে করেন ৩০ রান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top