বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ

নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বিসিবির দীর্ঘ সময়ের এই সভাপতির দায়িত্বে থাকা পাপন আজ বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন পাপন। শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ নিয়োগ এবং ক্রিকেটারদের মধ্যে অন্ত:দ্বন্দ্বের খবর প্রকাশ করে ক্রিকেটপাড়ায় অস্বস্তি সৃষ্টির দায় নিতে হয়েছে তাকে।

২০১২ সালের ১৭ অক্টোরব বিসিবি সভাপতির দায়িত্ব নেন পাপন। অবশেষে ১৩ বছর দায়িত্ব পালনের পর আজ বুধবার (২১ আগস্ট) বিসিবিপ্রধানের পদ থেকে বিদায় নিলেন তিনি।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top