মিরাজ ভারতকে হারাতে চান

এবার বাংলাদেশের লক্ষ্য ভারতকে হারানো। পাকিস্তানের মতোই এবার ভারতের মাটিতে জয় পেতে মরিয়া নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। এর আগে বাংলাদেশ দুই দলের মুখোমুখি ১৩ টেস্টে একবারের জন্যও জয় পায়নি। পাকিস্তানকে তাদের মাঠে সিরিজ হারিয়ে দেওয়ায় প্রত্যাশা বেড়ে গেছে বাংলাদেশের।

মিরাজ সেই প্রত্যাশার চাপ নিয়ে ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান। আজ অনুশীলনের মাঝে মিরপুরে সংবাদমাধ্যমে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘দেখলাম গতকাল তারা দল দিয়েছে। প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। আমি মনে করি, যেহেতু আমরা পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই।

আশা করছি আমরা যে পারফর্ম করছি, সবাই যে রকম ছন্দে আছে সবাই যদি এভাবে খেলতে থাকে ভালো একটা ফল আশা করা যায়।’

ভারতের বিপক্ষে এবার অতীত ইতিহাস পাল্টাতে চান বলে জানিয়েছেন মিরাজ। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আগেও টেস্ট খেলেছি।

আমাদের পারফরম্যান্স এত ভালো ছিল না। এবার আমরা আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। আশা করি, ওদের যে কন্ডিশন আছে আমরা উপভোগ করার চেষ্টা করব। লড়াই করার চেষ্টা করব। যদি লড়াই করতে পারি আমাদের পক্ষে ফল আসতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top