হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি ক্যাপ্টেন নিহত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও আইডিএফ সেখানে মুখোমুখি লড়াই করছে। এই লড়াইতে এক ইসরায়েলি ক্যাপ্টেন নিহত হয়েছেন। খবর বিবিসির।

নিহত ক্যাপ্টেনের নাম ইতান ইতঝাক ওস্তার। ২২ বছর বয়সী ইতান ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।

এদিকে লেবাননের হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ‘যুদ্ধের প্রথম ধাপের’ অংশ।

রয়টার্স ও এনবিসি খবরে বলা হয়, হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন, ‘শত্রুদের মোকাবিলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত।’

আফিফ আরও বলেন, আইডিএফকে মোকাবিলা করতে তাদের সশস্ত্র সংগঠনটির হাতে পর্যাপ্ত অস্ত্র আছে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top