লেবাননে বিমান হামলায় মার্কিন নাগরিক কামেল আহমদ জাওয়াদ নিহত

ইসরাইলের বিমান হামলায় লেবাননে যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। তার নাম কামেল আহমদ জাওয়াদ। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগানের ডিয়ারবর্নের বাসিন্দা।

তার বন্ধু হামজাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলি বিমান হামলায় জাওয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জাওয়াদের মৃত্যুর খবর ডেমোক্রেটিক ইউএস রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালাইবের কার্যালয়ও নিশ্চিত করে। কামেল জাওয়াদ প্যালেস্টাইন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যানের নির্বাচনী এলাকার একজন প্রতিনিধি।

তার মেয়ে নাদিন জাওয়াদ এক বিবৃতিতে জানান, তার বাবা মঙ্গলবার লেবাননে নিরীহ মানুষের জীবন বাঁচানোর চেষ্টাকালে নিহত হয়েছেন। তিনি বয়স্ক এবং প্রতিবন্ধীদের সাহায্যের জন্য একটি হাসপাতালের কাছে থাকতে চেয়েছিলেন।

হোয়াইট হাউসের এক মুখপাত্র পৃথক বিবৃতিতে বলেন, জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের জন্য আমাদের গভীর সমবেদনা। লেবাননের অনেক বেসামরিক নাগরিকের মতো তার মৃত্যুর ঘটনাও একটি ট্র্যাজেডি।

ডেট্রয়েট নিউজ জানায়, বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন জাওয়াদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top