ব্যালন ডি’অর জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে গতকাল রাতে প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন । একই দিনে নারী ব্যালন ডি’অরও গেছে স্পেনে। বার্সেলোনায় খেলা জিতেছেন এই পুরস্কার। এর বাইরেও একই মঞ্চে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ ফুটবলারের খেতাব জিতেছেন অনেকেই।

অবশ্য এবারের ব্যালন ডি’অর নিয়ে বিতর্কও কম নয়। সবাই ধারণা করেছিল রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠতে যাচ্ছে এই পুরস্কার। তবে শেষ পর্যন্ত সেটি না হওয়ায় ক্ষুব্ধ রিয়াল ও ব্রাজিলিয়ান সমর্থকরা। তবে বাকি পুরস্কারগুলো নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

সেরা গোলরক্ষকের পুরস্কার নিয়ে গিয়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা জেতানো এমিলিয়ানো মার্তিনেজ। সর্বোচ্চ গোলের জন্য গার্ড মুলার ট্রফি পেয়েছেন হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপ্পে। হালের সেনসেশন লামিনে ইয়ামাল পেয়েছেন সেরা উদীয়মান তারকার ট্রফি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top