প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

বাংলাদেশ তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে । সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমত উল্লাহ শহিদি।

আরব আমিরাতের শারজাহকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করেছে আফগানিস্তান। নিজেদের শক্তি প্রদর্শনের হুমকি আগেই দিয়ে রেখেছে আফগানরা। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ।

বাংলাদেশের আশাবাদী হওয়ার রসদ আছে যথেষ্ঠ। ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে, আফগানদের বিপক্ষে শেষ ৩ ওয়ানডেতে পর পর জিতেছে বাংলাদেশ। যার দুইটিই দেশের বাইরে।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ গত বছর অক্টোবরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ভারতের ধর্মশালায় ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা। তার আগের ম্যাচটি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের লাহোরে। সে ম্যাচে ৮৯ রানে জিতেছিল বাংলাদেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top