১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ পড়লেন এমবাপে

কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব বাজে সময় কাটছে । এবার জাতীয় দলের জার্সি থেকেও বাদ পড়তে হচ্ছে তাকে। কারণ, কিলিয়ান এমবাপেকে আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনন্স লিগের ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি । যদিও কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দেওয়ার তেমন কোন ব্যাখ্যা দেননি।

দল নিয়ে দেশম বলেন, ‘তার (এমবাপ্পে) সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয়েছে এটাই ঠিক এবং এটা নিয়ে তর্কে যেতে চাই না।’

দেশম জানিয়েছেন, এমবাপে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলতে চেয়েছিলেন। তাকে দলে না নেওয়ার ক্ষেত্রে অক্রীড়াসুলভ কোন কারণ নেই। তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত শুধু আসন্ন দুই ম্যাচের জন্য বলেও উল্লেখ করেন তিনি।

এমবাপে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ দুটি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top