১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের

পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়া সত্বেও ভারতের সাফ কথা, তারা পাকিস্তান যাবে না। শুধু নিজেরাই নয়, অন্য দলগুলোও যাতে পাকিস্তানে খেলতে না যায় সেজন্য নাকি গোপনে তাদের লোভনীয় প্রস্তাব দিয়ে যাচ্ছে ভারত; সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।

পাকিস্তানের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। তাদের জানানো হয়েছে, আইসিসির কাছ থেকে যে আয় ভারতের হয়, সেখান থেকে তাদের ভাগ দেওয়া হবে। বাড়তি আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে।

তা ছাড়া সেই সব দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড। বদলে সেই সব দেশকে জানানো হয়েছে, তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ায়। যদিও এই বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ করেনি পাকিস্তান।

পাকিস্তানে এখন নিরাপত্তা শঙ্কা নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো সাম্প্রতিক বছরে পাকিস্তানে খেলে এসেছে। কিন্তু বৈরি সম্পর্কের কারণে ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top