২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইতালিতে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি:

ইতালির ব্রিকসেল শহরে প্রায় ২ শতাধিক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দেশে ও প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষের আস্থার, নিরপেক্ষ সংবাদের কারনে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ১১ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। উক্ত অনুষ্ঠানে সবার উপস্থিতি তে কেক কাটলেন ইতালির বর্তমান সংসদ সদস্য পিটার ব্রুনার।

স্হানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিকসেন শহরের বর্তমান সংসদ সদস্য ও ক্রীড়া মন্ত্রী পিটার ব্রুনার। প্রধান অতিথি যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে তিনি শুভেচ্ছা জানান, সেই সাথে চ্যানেলটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো এগিয়ে যাবে বলে আসা ব্যাক্ত করেন। সে সময় বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর সারা দিয়াকোম , যমুনা টেলিভিশনের সহকর্মী জাকির হোসেন সুমন , কমিউনিটি ব্যাক্তিত্ব কামাল হোসেন , আনোয়ার হোসেন , খাঁন খসরু , কমল রাইয়ান , রেহানা হোসেন শিল্পী , পুতুল কবির প্রমূখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top