মোহনগঞ্জে আওয়ামী লীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬নং সুয়াইর ইউনিয়নের সভাপতি মোঃ শামসুল আলম জিকু সহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৬নং সুয়াইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম জিকু, ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ রতন মিয়া ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মীর কাসেমকে রবিবার রাতে বাসা ভাংচুর ও লুটপাটের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওসি (তদন্ত) শফিকুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top