রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের রাত্রি’ বিটিভিতে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন  উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শেষের রাত্রি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শেষের রাত্রি’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।

অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জিতু আহসান, ওয়াহিদা মল্লিক জলি, হাবিব মাসুদ, বোরহান বাবু, পলি চৌধুরী, মৌমিতাসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে : যতীন বহুদিন হলো অসুখে পড়ে রয়েছেন। ডাক্তার তার আরোগ্যলাভের আশা ছেড়ে দিয়েছেন তবু চিকিৎসা চলছে। তার মাসি দিবানিশি বোনপোর পাশে ছায়ার মতো থেকে সেবা করছেন। কিন্তু যতীনের স্ত্রী মণি এসবের খোঁজ তেমন রাখে না।

চঞ্চলমতি অনভিজ্ঞ মেয়েটি জগৎ-সংসারের এত কিছু এখনও বুঝতে পারে না। সে বাপের বাড়ি চলে যাবে বলে গোঁ ধরে। মাসি তাকে বোঝাবার চেষ্টা করেও বিফল হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top