ডিপজলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে বাধা নেই

মনোয়ার হোসেন ডিপজলের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই।

তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

সোমবার (২৭ মে) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আজ ডিপজলের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন ও এম. সাঈদ আহমেদ রাজা। আর নিপুণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার হারুনর রশিদ ও আইনজীবী পলাশ চন্দ্র রায়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন ডিপজল।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top