চামান সীমান্তে পাকিস্তানের গোলাগুলিতে নিহত ২৩ আফগান তালেবান সেনা

নিজস্ব প্রতিনিধি:

বেলুচিস্তানের চামান সীমান্তে শুক্রবার মধ্যরাত থেকে টানা দুদিন আফগান তালেবান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাদের হামলায় কমপক্ষে ২৩ আফগান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ

বিশ্বস্ত সূত্রের বরাতে জানানো হয়, জামান সেক্টরে আফগান সেনারা প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে; জবাবে পাকিস্তান সেনা প্রায় ৪৫ মিনিট হালকা অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

পরে তালেবান যেন পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে না পারে—সেজন্য রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র মোতায়েন করা হয়, যাতে তাদের তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায়। সাধারণ নাগরিকদের ক্ষতি এড়াতে ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সূত্র।

তবে প্রথম ধাক্কা সামলে আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নিয়ে আবার গুলি চালালে, পাকিস্তান সেনারা সেখানেও ভারী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top