খামেনি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে চীনের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে চীন। রোববার (১ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ নিন্দা জানান।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ওয়াং ই বলেন—একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা এবং শাসন পরিবর্তনের আহ্বান আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইরান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান তুলে ধরে তিনি বলেন, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরে আসতে হবে। একই সঙ্গে একতরফা পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

ওয়াং ই আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালে ইরানে হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রও পৃথক বিবৃতিতে খামেনি হত্যার ঘটনায় ‘কঠোর নিন্দা’ জানান। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধিবিধানের পরিপন্থী।

মুখপাত্র বলেন, “চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।” একই সঙ্গে তিনি অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top