শাফিন আহমেদের মরদেহ ঢাকায়, বিমানবন্দরে হামিন

শাফিন আহমেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে । সঙ্গে ছিলেন স্ত্রী ডা. রুমানা দৌলা। মেজ ভাই ব্যান্ডতারকা হামিন আহমেদ শাফিনের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে পৌঁছেছেন ।

গতকাল রোববার (২৯ জুলাই) স্ত্রী ডা. রুমানা দৌলা স্বামীর মরদেহ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে যাত্রা করেন। সম্পর্কে শাফিন আহমেদ তার ফুফাতো ভাইও। নিবিড় পারিবারিক সম্পর্কের মধ্যদিয়ে অনেকটা দিন কাটিয়েছেন তারা। আজ সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তাদের বহনকারী বিমান স্পর্শ করেছে দেশের মাটি।

এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে আনা হয়েছে শাফিন আহমেদের মরদেহ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহ নেওয়া হবে গুলশানে তাদেরই এক স্বজনের বাড়িতে। রাতে লাশবাহী শীতল গাড়িতে রাখা হবে শিল্পীর নিথর দেহ। আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় তার মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানেই হবে জানাজা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top