ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি, হরমুজ নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মেলোনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইতালি গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের স্বার্থে হরমুজ প্রণালিকে দ্রুত উন্মুক্ত রাখা জরুরি। এ লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যভিত্তিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top