যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নিন্দা ইরানি প্রেসিডেন্টের, পরবর্তী আলোচনা হতে পারে ইসলামাবাদে

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এ হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থি বলে উল্লেখ করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা ইরানকে সন্ত্রাসবাদী বলে অভিযুক্ত করছে, প্রকৃতপক্ষে তারাই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

এদিকে, যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, পরবর্তী বৈঠক আগের আলোচনার স্থানেই হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও জানান, বর্তমানে পাকিস্তান-ই এই সংলাপের একমাত্র মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। বিশ্বের আরও কয়েকটি দেশ সহযোগিতার আগ্রহ দেখালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমেই আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সম্ভাব্য আলোচনা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top