যুদ্ধবিরতি ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরাইল লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।

বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের অভ্যন্তরে ইসরাইলি বাহিনী ও তাদের অবস্থানের বিরুদ্ধে তারা মোট ২ হাজার ১৮৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষের সম্ভাব্য বিশ্বাসঘাতকতার আশঙ্কায় তাদের যোদ্ধারা সর্বক্ষণ প্রস্তুত রয়েছে।

এর আগে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র সঙ্গে আলোচনা করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, দুই নেতা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top