যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে বলে তিনি জানান।

আব্বাস আরাগচি আরও বলেন, সাময়িক যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে নৌ-চলাচলের নিরাপত্তা ও অবাধ প্রবাহ নিশ্চিত রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের স্বস্তি এনে দিতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top