ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ কঠিন হবে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

খবর অনুযায়ী, ট্রাম্প পোস্টে দাবি করেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর পূর্ণাঙ্গ হামলা। এর ফলে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে উপকরণ সরিয়ে নেওয়া সহজ হবে না এবং তা সময়সাপেক্ষ হবে।

উল্লেখ্য, গত বছরের জুনে পরিচালিত ওই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান-এ হামলা চালায়।

একই পোস্টে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমগুলোর সমালোচনাও করেন। তিনি অভিযোগ করেন, সিএনএন-সহ কিছু সংবাদমাধ্যম অভিযানে অংশ নেওয়া পাইলটদের যথাযথ কৃতিত্ব দিচ্ছে না এবং তাদের অবদানকে খাটো করে দেখাচ্ছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরান সমঝোতায় আসবে। অন্যথায় দেশটিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top