লেবানন-ইসরাইল যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ল, ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

লেবানন ও ইসরাইলের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনের ওভাল অফিস থেকে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদকে স্বাগত জানান।

এ সময় ট্রাম্প বলেন, তিনি শিগগিরই বেনিয়ামিন নেতানিয়াহু এবং জোসেফ আউনকে আতিথ্য দেওয়ার অপেক্ষায় আছেন।

তিনি আশা প্রকাশ করেন, এই যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বড় ধরনের শান্তি চুক্তির পথ তৈরি করবে। উল্লেখ্য, ১৯৪৮ আরব-ইসরাইল যুদ্ধ পরবর্তী সময় থেকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈরিতা চলে আসছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষ একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ করেছে। এমন পরিস্থিতিতে নতুন করে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ইসরাইল ও লেবাননের যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে এবং সাম্প্রতিক বৈঠক ইতিবাচকভাবে শেষ হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার লেবাননকে হিজবুল্লাহ থেকে আত্মরক্ষায় সহযোগিতা করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top