দুই মাস পর হরমুজ প্রণালি পার হলো এলএনজি ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় দুই মাস পর আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় জ্বালানি বাজারে নতুন আশা তৈরি হয়েছে।

জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কিপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনকের পরিচালিত মুবারক নামের ট্যাংকারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে গত ২ মার্চ দাস আইল্যান্ড থেকে যাত্রা শুরু করে।

এরপর দীর্ঘ সময় বিরতির পর অবশেষে জাহাজটি গন্তব্যের পথে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

তথ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে বা অন্য কোনো কারণে মার্চের শেষ দিকে প্রায় এক মাস ট্যাংকারটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ ছিল। পরে সোমবার ভারতীয় উপকূলের কাছে পুনরায় জাহাজটির সিগন্যাল শনাক্ত করা হয়।

কিপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ১৮ বা ১৯ এপ্রিলের দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পার হয়। একই সময়ে আরও কয়েকটি জাহাজ ওই পথ ব্যবহার করার চেষ্টা করেছিল।

উল্লেখ্য, মার্চের শুরুতে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত কেবল সোহার নামের আরেকটি ট্যাংকার এই প্রণালি অতিক্রম করেছিল। তবে সেটি প্রায় খালি ছিল বা খুব সামান্য পণ্য বহন করছিল।

এদিকে কিপলারের তথ্য বলছে, ১ মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ৭০টির বেশি অপরিশোধিত তেলবাহী জাহাজ যাত্রা করেছে, যার উল্লেখযোগ্য অংশ ইরানের বন্দর থেকে ছেড়ে গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top