পশ্চিমবঙ্গ নির্বাচনে এগিয়ে বিজেপি, লড়াইয়ের ঘোষণা মমতার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রাজ্যে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ভোট গণনার মধ্যেই এক ভিডিও বার্তায় ক্ষমতাসীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।”

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পথে এগোচ্ছে। তবে এটিকে তিনি পরিকল্পিত কৌশল বলে উল্লেখ করেন এবং দলীয় নেতাকর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফল অনুযায়ী, বিজেপি ১৯০টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৯টি আসনে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top