ভোট লুট হয়েছে, পদত্যাগ করব না —মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়; বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির ষড়যন্ত্র রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না।”

মমতা আরও বলেন, এই লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল এবং এমন পরিস্থিতিতে সরে দাঁড়ানো মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা।

রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে আলোচনা চললেও তিনি স্পষ্ট করেছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি লড়াই চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top