উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে ময়লাভর্তি গ্যাস বেলুন ফেলছে

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে ময়লা এবং আবর্জনাভর্তি কমপক্ষে ১৫০টি গ্যাস বেলুন ফেলেছে । ফলে দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার সীমান্তের কাছে বসবাসকারী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে।

বুধবার (২৯ মে)  দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জনসাধারণকে গ্যাস সাদা বেলুন এবং তাদের সাথে সংযুক্ত প্লাস্টিকের ব্যাগ স্পর্শ না করতে সতর্কবার্তা দেয়। সতর্কবার্তায় বলা হয়, ব্যাগুলোতে প্রচারমূলক লিফলেট এবং নোংরা বর্জ্য রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার নয়টি প্রদেশের মধ্যে আটটিতেই বেলুনগুলি পাওয়া গেছে এবং সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখছে।

১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের পর থেকে উত্তর এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশই নিজেদের পক্ষে প্রোপাগান্ডা চালাতে গ্যাস বেলুন ব্যবহার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, গ্যাস বেলুনের সাথে থাকা ব্যাগে টয়লেট পেপার, গাঢ় রঙের মাটি জাতির বস্তু এবং ব্যাটারিসহ অন্যান্য সামগ্রী রয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে যে, কিছু ব্যাগে থেকে পাওয়া গন্ধ থেকে ধারণা করা হচ্ছে এতে নোংরা বর্জ্যের পাশাপাশি মল রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই কাজটিকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ‘এটি আমাদের জনগণের নিরাপত্তাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে। এসব বেলুনের কারণে কিছু ঘটলে তার জন্য উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা উত্তর কোরিয়াকে অবিলম্বে এই অমানবিক ও নৃশংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top