২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনের ফল পাল্টানোর মামলা স্থগিত ট্রাম্পের বিরুদ্ধে

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফল পাল্টানোর ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে । গতকাল বুধবার এই মামলা স্থগিত করার রায় দিয়েছেন জর্জিয়ার আপিল আদালত।

জর্জিয়ার ফুল্টন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাট র্নি ফানি উইলিস ট্রাম্প ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন এবং মামলায় কাজ করার জন্য নেথান ওয়েডকে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ দিয়েছিলেন।

কিন্তু গত মার্চ মাসে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন, ওয়েডের সঙ্গে উইলিসের ভালোবাসার সম্পর্ক রয়েছে। সে কারণে এই মামলা থেকে উইলিসকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন তারা।

তবে ফুল্টন কাউন্টির সুপিরিয়র কোর্ট জাজ স্কট ম্যাকাফি রায় দিয়ে বলেছিলেন, উইলিস মামলা চালিয়ে যেতে পারবেন। অবশ্য ম্যাকাফি এও বলেন, চাইলে ট্রাম্পের আইনজীবীরা তার দেওয়া রায়ের বিরুদ্ধে জর্জিয়ার আপিল আদালতে যেতে পারেন। এই আপিল আদালতই বুধবার ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন। কারণ, এই সময়ে আপিল আদালত ম্যাকাফির দেওয়া রায় রিভিউ করতে চেয়েছেন।

আপিল আদালত যুক্তিতর্ক শোনার জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছেন। এরপর রায় দেওয়ার জন্য আদালত আগামী বছরের মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় পাবেন। তার আগে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনু্ষ্ঠিত হবে। অর্থাৎ, নির্বাচনের আগে এই মামলার রায় হচ্ছে না।

ট্রাম্পের বিরুদ্ধে আনা চারটি ফৌজদারি মামলার একটি ছিল এটি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top