যারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন । সোমবার (৫ আগস্ট) একটি মিনিবাসে বঙ্গভবনে যান তারা।

বঙ্গভবনে আরও যারা গেছেন তাদের মধ্যে বিএনপির মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, জাপা নেতা আনিসুল হক, হেফাজত নেতা মামুনুল ইসলাম, মাহাবুবুর রহমান, মুফতি মনির কাসেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাকের পার্টির শামিম হায়দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর শেখ মো. মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.) এবং আশরাফুল আলম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top