
গাজীপুর থেকে ঢাকামুখী অফিসগামীদের জন্য ৪ জোড়া ট্রেন চালু হচ্ছে
ঢাকামুখী অফিসগামীদের সুবিধার্থে আগামী রবিবার থেকে ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। ঢাকার টঙ্গী, তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনে ট্রেনগুলো থামবে। সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।


























